বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline :
কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১। খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী। মুন্সিগঞ্জে চুরির অভিযোগ এনে গণপিটুনিতে বেদেপল্লীর দুই যুবককে হত্যা, গ্রেপ্তার ৩। রাজাপুরের কামারখালীতে রাতভর হিন্দু ধর্মের মতুয়া সম্মেলনে হজার হাজার ভক্তের আগমন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও কর্মচারীদের ইফতার মাহফিল। বিশ্বের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হলে যা প্রয়োজন মোঃ আবুল হাসেম মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর কমিটি গঠন। সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক ৫, উভয়কে কারাদণ্ড। কালাইহাটায় সরকারি গভীর নলকূপের কমান্ড এরিয়ায় অবৈধ অগভীর নলকূপ; সেচ কাজে বাধার অভিযোগ।

কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১।

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের ঢকঢগিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর থেকে শেরপুরগামী বালুবাহী একটি ট্রাককে শেরপুর থেকে কাজিপুরমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এসময় বালিবাহী ট্রাকটির সামনের গ্লাস ভেঙ্গে যায়। আর অন্য ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে করে ওই ট্রাকের চালক চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই
ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
কাজিপুর থানার এসআই কায়সার জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। খাদে পড়া ট্রাকের মালিককে খবর দেয়া হয়েছে। কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category