বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত।

Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে ৩টি প্রতিষ্ঠানে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রীঃ রতন কুমার দত্ত।

অভিযানে ওষুধের দোকান মালিক আল-আমিন মিয়াকে ১ হাজার টাকা, মনোহারী দোকান মালিক স্বপন কুমার সাহাকে ১ হাজার টাকা এবং ওষুধের দোকান মালিক আমিনুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ওষুধের দোকানে স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা থানার এস,আই আব্দুল হান্নান, পেশকার রেজাউল করিমসহ স্থানীয় সাংবাদিকরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


More News Of This Category