সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সিলেটে ফেঞ্চুগঞ্জে সিএনজি যোগে এসে জোরপূর্বক টাকা ছিনতাই।

Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সাব্বির হোসেন।#
নিউজ ডেস্ক

ফেঞ্চুগঞ্জ থানাধীন ২নং মাইজগাঁও ইউপির অন্তর্গত বিয়ালীবাজার মাইজগাঁও টু ভাটেরা সড়কে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ৭:৪০ ঘটিকায় অজ্ঞাতনামা ছিনতাই কারীরা পরিকল্পিত ভাবে সিএনজি যোগে ঘটনাস্থলে অবস্থান করে এবং ধারালো অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় মোঃ সুজেল আহমদ (৩২), পিতা-মৃত চেরাগ আলী, সাং-ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, তার কোম্পানীর ডেলিভারী কর্মী মোঃ জুয়েল আহমদ কোম্পানীর মালামাল বিক্রি করে ভ্যানগাড়ী যোগে আশিঘর বাজার থেকে মাইজগাঁও আসার পথে এই ঘটনা ঘটে।

সাক্ষী হিসেবে মোঃ জুয়েল আহমদ (২৫), পিতা-মৃত সুজন মিয়া, সাং-ছত্রিশ, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট সহ আরো অনেকেই রয়েছেন।

এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


More News Of This Category