বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline :
মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছোট গল্প ঃ শহরের কোলাহল ছেড়ে একটুখানি দূরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁসে বিকেলে নরম আলোয় হাঁটছি। খুকি সোনা সানজিদা আক্তার মুক্তা আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,,

ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব

Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-০৭ আসন—লালবাগ, চকবাজার, বংশাল ও কোতয়ালী থানার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ছিলেন সংগঠনের অভিজ্ঞ ও ত্যাগী নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী তাঁকে এ এলাকার ভোটারদের কাছে একজন পরিচিত ও বিশ্বস্ত ব্যক্তিত্বে পরিণত করেছে।

মীর নেওয়াজ আলী নেওয়াজ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ঢাকা কলেজের সাবেক ভিপি এবং ৮৯-৯০ অধিবর্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের বিভিন্ন পর্যায়ে তিনি নেতৃত্বের পরিচয় দেন।

ছাত্ররাজনীতি থেকে যুবরাজনীতিতে উত্তরণে তিনি আরোও সক্রিয় ও অগ্রগামী হয়ে ওঠেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে মীর নেওয়াজ আলী নেওয়াজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আজিমপুরের ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে শিক্ষাক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

ঢাকা-০৭ আসনের মানুষের সমস্যা, উন্নয়ন ও কল্যাণে মীর নেওয়াজ আলী নেওয়াজ দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। রাজনৈতিক নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা, শিক্ষাখাতে অবদান এবং জনগণের প্রতি আন্তরিকতা তাঁকে রাজনীতির মাঠে আরও শক্ত অবস্থানে এনে দাঁড় করিয়েছে।

রাজনীতির অঙ্গনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব ভবিষ্যতে ঢাকা-০৭ আসন তথা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের।


More News Of This Category