বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline :
খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে. ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। লামায় রিসোর্ট নির্মাণের নামে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।

কাপাসিয়ায় ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের” সংবাদ সম্মেলন

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরে কাপাসিয়া উপজেলার রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অফিস কক্ষে ১৯ নভেম্বর বুধবার
বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরামের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে
বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫ দ্রুত প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরাম বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ২৬ নভেম্বর ২০২৫ তারিখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন শিকদার সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকদের এ অবস্থান কর্মসূচী ঘোষণা করেন।

সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করে বলে , গত ১২ বছর ধরে ইবতেদায়ি শিক্ষক, মৌলভী ও ক্বারি শিক্ষকগণের প্রতি যে প্রশাসনিক বৈষম্য বজায় রয়েছে, তা শিক্ষাক্ষেত্রে গভীর অসমতা ও বঞ্চনার জন্ম দিয়েছে। দেশের প্রাথমিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তুলনায় তিন ধাপ নিচের গ্রেডে কর্মরত আছেন যা স্পষ্টতই অবিচার।

ফোরামের নেতৃবৃন্দ বলেন, ইবতেদায়ি শিক্ষকেরা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান করে জাতীয় শিক্ষার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অথচ তাদের যোগ্যতা, মর্যাদা ও আর্থিক সুবিধা এখনও সঙ্গতিপূর্ণভাবে নির্ধারিত হয়নি। তাই আমরা চাই
ইবতেদায়ি শিক্ষকদের নিয়োগযোগ্যতা ফাজিল/স্নাতক/সমমান নির্ধারণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সমান গ্রেড ও মর্যাদা প্রদান এবং মাদ্রাসার সহকারী শিক্ষকদের স্কুল ও কলেজ শিক্ষকদের মতো ৮ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে।

ফোরামের নেতারা জানান, এই প্রস্তাবনাসমূহ ইতোমধ্যেই বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫-এ অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এসব নীতিমালা এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে যা বৈষম্যমূলক।

বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন সিকদার বলেন,
“আমরা বিশ্বাস করি—শিক্ষাক্ষেত্রে বৈষম্য নয়, সমতা ও ন্যায্য স্বীকৃতিই একটি শিক্ষাবান্ধব রাষ্ট্রের ভিত্তি। আগামী ২০ নভেম্বর ২০২৫-এর মধ্যে যদি ইবতেদায়ি শিক্ষকদের যোগ্যতা ফাজিল/স্নাতক/সমমান নির্ধারণ ও বৈষম্যবিহীন নীতিমালা প্রকাশ না করা হয়—তবে আমরা ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে মাদ্রাসা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ ।”

তিনি আরও জানান—দেশের প্রায় ১ লাখ ৮৬ হাজার শিক্ষকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল মোল্যা,সহ-সুপার মোঃ খোরশেদসহ ইবতেদায়ি মাদরাসা ফোরামের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category