রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বিআরপি নির্বাচন কমিশনের বাছাইকৃত ১২ রাজনৈতিক দলে মনোনীত

নিজস্ব প্রতিনিধি:
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত ২২টি দলের মধ্যে এবার ১২টি দলকে মনোনীত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল হক বলেন, “দীর্ঘদিন স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে বিভিন্ন সেক্টরে সংস্কার আনতে বিআরপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেশের আইন-কানুন মেনেই দল পরিচালনা করছি।” তিনি জানান, সোহেল রানাকে চেয়ারম্যান এবং তৌহিদুল ইসলামকে মহাসচিব করে ৫৭০ সদস্যের নবগঠিত কমিটি আগামী পাঁচ বছরের জন্য অনুমোদিত হয়েছে। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় নতুন কমিটি গঠন এবং কার্যক্রম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিআরপি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুনঃ গাবতলী উপজেলা কালাইহাটা জমিজমা বিরোধের জেরে গাছ কেটে ও ফসল নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

বিআরপি চেয়ারম্যান মো. সোহেল রানা বলেন, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) জাতীয় ঐক্য, সুশাসন ও উদ্ভাবনের নীতি সামনে রেখে এগিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, সংস্কারের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। নির্বাচন কমিশন আমাদেরকে যোগ্য মনে করে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করায় আন্তরিক ধন্যবাদ জানাই। সারাদেশের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।

মহাসচিব তৌহিদুল ইসলাম বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। দলের মূলমন্ত্র ‘সংস্কারেই পরিবর্তন, পরিবর্তনেই বাংলাদেশ।’ আগামী পাঁচ বছরে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও যুবশক্তির কার্যকর ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নির্বাচন কমিশন এবং সারাদেশের নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


More News Of This Category