রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

মধুপুরে এ্যাড. মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপি’র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

(মধুপুর) টাংগাইল প্রতিনিধিঃ
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

(মধুপুর) টাংগাইল প্রতিনিধিঃ

টাংগাইলের মধুপুরে বিএনপি’র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা ও  র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জিয়া ফাউন্ডেশনের পরিচালক এ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা ও র‍্যালী অনুষ্ঠিত ।

বিকেল ৩টা থেকে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড হতে মোহাম্মদ আলী’র নেতাকর্মী ও সমর্থকগন প্রতিষ্ঠা বার্ষিকীর শোভা যাত্রায় অংশ গ্রহন করতে মিছিল নিয়ে দলে দলে মধুপুর অডিটোরিয়ামের সামনে এবং মধুপুর কলেজ মাঠে সমবেত হতে থাকে। বিজয় মিছিলের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সাথে সাথে পুরো এলাকা-নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় জনশ্রুতে পরিনত হয়। অতীতের সকল রেকর্ড ভেঙে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিতে লোকেলোকারণ্য হয়ে উঠে মধুপুর পৌরশহর।

পরে, মধুপুর অডিটরিয়াম হতে শোভা যাত্রাটি মধুপুর সরকারী কলেজ মাঠে গিয়ে সেখানে জমায়েত হওয়া নেতা কর্মীদের সাথে সমবেত হয়। সেখান থেকে শোভা যাত্রাটি পুনরায় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও অডিটোরিয়ামের সামনে এসে আলোচনা সভায় অংশ নেয়।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে  মানববন্ধন অনুষ্ঠিত
এ সময় মিছিল থেকে খালেদা জিয়া, তারেক রহমান ও মোহাম্মদ আলীর নামে শ্লোগানে পুরো মধুপুর শহর প্রকম্পিত হয়।
পরে অডিটোরিয়ামের সামনে  উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন  টাঙ্গাইল -১( মধুপুর ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু,

উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না প্রমুখ। এসময় উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল,মহিলা দল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


More News Of This Category