বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে  মানববন্ধন অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধঃ 
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধঃ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তি এলাকায় মাদকের ভয়াবহ ছোবল,মাদক বিক্রি , সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী,  সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান । এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বিএনপি নেতা শওকত আলী ও ইউসুফ আলী লাভলু, স্থানীয় বাসিন্দা সাগর। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ সরাইলে বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

মানববন্ধনে বক্তারা জানান, মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ।

এরাই আগামী দিনের জাতীর কর্ণধার। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে। যে পরিবারে কেউ মাদকাসক্ত হয়ে গেলে একমাত্র সে পরিবারের সদস্যরা বলতে পারবে মাদকাসক্ত কি যন্ত্রণা।

তাই আমরা অবিলম্বে চাঁন্দলাই জোড়বাগান এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনকে তাদের গ্ৰেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথায় এলাকাবাসীর সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে।


More News Of This Category