রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline :
গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

এক ভিডিওতে বদলে গেলো গ্রাম, মনখালী এখন কক্সবাজারের সুইজারল্যান্ড

Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

পাহাড়,সমুদ্র আর আকাশের সংযোগস্থল এ যেন রঙে রঙে আঁকা কোনো ছবির ফ্রেম। কক্সবাজারের মনখালী গ্রাম, যা এখন পরিচিত হচ্ছে কক্সবাজারের সুইজারল্যান্ড নামে।

এই রূপকথার মতো জায়গাটি আলোচনায় আসে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমনের একটি ভিডিওর মাধ্যমে।ভিডিওতে তিনি বলেন এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে সুইজারল্যান্ড নয় চলে আসুন কক্সবাজারের মনখালীতে।

ইমনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাড়া পড়ে পুরো কক্সবাজার জুড়ে। স্থানীয়রা নিজেরাই জায়গাটিতে কক্সবাজারের সুইজারল্যান্ড লেখা বোর্ড স্থাপন করেন। এরপর থেকেই পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মনখালীতে এসেছে নতুন মাত্রা। স্থানীয় মানুষরা এখন আশাবাদী এই ছোট গ্রামটি হবে বাংলাদেশের পর্যটনের নতুন মুখ।

আরও পড়ুনঃ নেত্রকোনা -04,মোহনগঞ্জ , মদন, খালীয়াজুরী —বিএনপির থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এডভোকেট রোকসানা কানিজ চৌধুরী পলমল

আমরা যখন মনখালীতে নামি, সহকর্মী জিসান বলেন, জায়গাটা অসাধারণ। আমি চারপাশ দেখে বলেছিলাম এটা যেন কক্সবাজারের সুইজারল্যান্ড। তারপরেই ভিডিও করি। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পর্যটন খাতকে সামনে এগিয়ে নিতে আমাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে।

স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম জিসান বলেন মনখালী এমন এক স্থান, যা বহুদিন অবহেলিত ছিল। অথচ পর্যটনের অপার সম্ভাবনা ছিল বরাবরই।

এ বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সেলিম সিরাজী বলে,মনখালী একটি ঐতিহ্যবাহী গ্রাম, সরকার একটু নজর দিলে এই এলাকাতেই গড়ে উঠতে পারে কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট।যা পুরো কক্সবাজারে আলোড়ন সৃষ্টি করবে।

টেকনাফ উপজেলা মৎস্যজিবী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার বলেন,অলরেডি কক্সবাজারের সুইজারল্যান্ড বেশ পরিচিত অর্জন করেছে।এবং এখানে পর্যটকদের আনাগোনা ও দেখা যাচ্ছে। সরকার সঠিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে নজর দিলে এটি কক্সবাজারের অন্যতম একটি সুন্দর স্পট হয়ে উটবে।

কক্সবারের সুইজারল্যান্ডের আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত ছিলেন, আব্দুর রহমান,মো:রিদোয়ান,শিক্ষাবিদ-সৈয়দ আহম,নুরুল আমিন,মিজান ইবনে হাকিম, সৈয়দ কাশেম মিসকু সহ এলাকার শত শত মানুষ

বাংলাদেশের প্রতিটি কোনায় লুকিয়ে আছে অসংখ্য সৌন্দর্য। প্রয়োজন শুধু তা তুলে ধরার। আর সেই কাজটাই করে দেখিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ইমন। এখন অপেক্ষা, মনখালী যেন দেশের পর্যটন মানচিত্রে স্থায়ী জায়গা করে নেয়।


More News Of This Category