বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

পার্বত্য জেলা বান্দরবানে ছিনতাই হওয়া টাকাসহ আসামি একজন আটক

বান্দরবন জেলা প্রতিনিধিঃ 
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বান্দরবন জেলা প্রতিনিধিঃ

বান্দরবান শহরের উপজেলা পরিষদের সামনে থেকে ছিনতাই হওয়া টাকাসহ এক আসামিকে আটক করেছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালায়।

আরও পড়ুনঃ গাইবান্ধায় দলিল লেখকদের ৭ দফা দাবি পূরণে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

পরবর্তীতে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান শেষে চকরিয়ার খুটাখালী নতুন পাড়া থেকে শাহাদাত হোসেন সাজু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড ইসলামপুর এলাকার বাসিন্দা এবং জেলা পরিসংখ্যান অফিসে অস্থায়ী ভিত্তিতে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category