বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় দলিল লেখকদের ৭ দফা দাবি পূরণে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

গাইবান্ধা জেলা প্রতিনিধি :
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি :

দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা দলিল লেখক সমিতি।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা,

আরও পড়ুনঃ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাবেক আইনমন্ত্রীর ঘোষণানুযায়ী দলিলপ্রতি ন্যূনতম ৪ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারো দলিল লেখার সুযোগ না রাখা,
থানাসহ জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ,

সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় বিধায় এ কারণে দলিল লেখকদের আসামি না করা, জেলা ও থানা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের লাইসেন্স প্রদান না করা, দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুস সামাদ, সহ-সভাপতি ইমান আলী মন্ডল ও আবুল হোসেন, কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদ, দপ্তর সম্পাদক তোজাম্মেল হক সরকার, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, দলিল লেখক জাহাঙ্গীর আলম ও দানিউল ইসলাম প্রমুখ।


More News Of This Category