সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

দীর্ঘ ১৮ বছর পর বাগেরহাটের মোড়েলগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতি বাবুল সম্পাদক ইয়াদ

মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি, বাগেরহাটঃ / ৩৮ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি, বাগেরহাটঃ

দীর্ঘ ১৮ বছর পর বাগেরহাটে মোড়েলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার ১৬ আগস্ট দুপুরে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তামিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জয়ন্ত কুমার কুণ্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড, এবিএম ওবায়দুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি জনাব শেখ মুজিবুর রহমান। সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি জনাব খাদেম নেয়ামুল নাসির আলাপ।

বিশেষ অতিথি কাজী খায়রুজ্জামান শিপন। সদস্য বাগেরহাট জেলা বিএনপি। বিশেষ অতিথি জনাব মনিরুল হক। ফরাজী সদস্য বাগেরহাট জেলা বিএনপি। অতিথি ড, কাজী মুনির যুগ্ন আহবায়ক কেন্দ্রীয় তাঁতি দল। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলার ১৬ ইউনিয়নের ও ১৪৪ ওয়ার্ড থেকে আগত ১১ ৩৬ জন ভোটার সহ শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে ভেকু মেশিনে অগ্নি সংযোগ

বিকেলে ভোটগ্রহণ শেষে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কবে নতুন নেতৃত্বে নির্বাচিত হন। সভাপতি শহিদুল হক বাবুল পেয়েছেন ৫৩৫ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী এফ এম শামীম আহসান পেয়েছেন ৩০৯ ভোট। অধ্যাপক আব্দুল আউয়াল পেয়েছেন ২৪৪ ভোট। সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ পেয়েছেন ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির রাসেল আল ইসলাম পেয়েছেন ৪৬১ ভোট।

সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু খেয়েছেন ৪০০৯৪ ভোট। মোঃ ফিরোজ শাহ তালুকদার তিনি পেয়েছেন ৩ ৮৬ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত হোসেন খসরু পেয়েছেন ২২৬ ভোট। মাস্টার মোঃ ইউনুস আলী আকন মোহাম্মদ জাহাঙ্গীর হাসান লাভলু ২৫৬ ভোট এবং আঠারোটি ভোট বাতিল বলে গণ্য হয়।

ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ। তিনি বলেন সবার ঐক্য ও সহযোগিতায় মোরেলগঞ্জে একটি শক্তিশালী বিএনপি গড়ে তোলা হবে। শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন হওয়ায় স্থানীয় নেতা কর্মীদের মধ্যে উৎসব আমেজ সর্বত্র বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category