রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে ভেকু মেশিনে অগ্নি সংযোগ

 ঝালকাঠি প্রতিনিধিঃ 
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ভেকু (স্ক্যাভেটর) মেশিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫ আগষ্ট ২০২৫ ইং শুক্রবার গভীর রাতে উপজেলার সাউদপুর ব্রীজের ঢালে রাখা ভেকু মেশিনে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কাপড়ের টুকরায় পেট্রোল ঢেলে মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। রাজাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ভেকুর মালিক তরিকুল ইসলাম তারেক( আওয়ামিলীগ নেতা ও সাবেক মেম্বার) জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে মেশিনটির ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ ও হাইড্রলিক্স বক্সসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি প্রাথমিক পর্যায়ে ধারনা করা হচ্ছে। ঘটনার পর পর-ই রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে বিকাশ ব্যবসায়ী ও জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করেছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত তা এখনো জানা যায়নি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


More News Of This Category