বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধা সদর বল্লমঝাড়ে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ১নং ওয়ার্ড বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠুর, দৈনিক পূর্ব দিগন্ত পত্রিকা জেলা প্রতিনিধি,,

ওপর প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন একই এলাকার মোছাঃ খোঁজার বেগম, স্বামী মোঃ আশারাফ আলী।

ভুক্তভোগী সাংবাদিক জানান, সম্প্রতি তিনি কিছু স্থানীয় অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড নিয়ে প্রকাশ করেন। এর জের ধরে খোঁজার বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক ও বখাটে ছেলেদের দিয়ে তাকে অপমান, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। কয়েকদিন আগে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিনের আলোতে তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ গজারিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া

মোঃ আমিনুল ইসলাম মিঠু বলেন,আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে স্থানীয় বিভিন্ন সমস্যা ও দুর্নীতির খবর প্রকাশ করি। এর ফলে প্রভাবশালী কিছু ব্যক্তি ক্ষিপ্ত হয়ে আমাকে শারীরিকভাবে ক্ষতি করার হুমকি দিচ্ছে। খোঁজার বেগম তার সহযোগীদের দিয়ে আমার চলাচলে বাধা সৃষ্টি করছে। আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, সাংবাদিকদের এভাবে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।

ভুক্তভোগী বিষয়টি লিখিতভাবে গাইবান্ধা সদর থানায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি প্রশাসনের কাছে তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


More News Of This Category