রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি:-
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলার, রাজাপুর উপজেলার, বড়ইয়া ইউনিয়নের, উত্তমপুর, আদর্শ গ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

আদর্শ গ্রাম নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে। ২৮ জুলাই ২০২৫ ইং তারিখ সোমবার বিকালে মাদ্রাসায় কোচিং এ পড়তে আসলে, শিক্ষক শাহাদাৎ হোসেন ঐ শিক্ষার্থীর উপড় যৌন নির্যাতন চালিয়েছে বলে জানিয়েছেন শিশুটির মা।

শিশুটির পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান, সোমবার বিকালে প্রচন্ড বৃষ্টি হওয়ায় মাদ্রাসার কোচিং এ ৪ জন শিক্ষার্থী পড়তে আসে। তাদের মধ্যে ২ জনকে ছুটি দিয়ে বাকি ২ জনকে মাদ্রাসায় রেখে দেয় শিক্ষক শাহাদাৎ হোসেন। এদের মধ্যে একজন ছেলে এবং অন্য জন ভুক্তভোগী শিক্ষার্থী ।

আরও পড়ুনঃ পাবনার সাঁথিয়ায় চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শিক্ষক শাহাদাৎ হোসেন কৌশলে ছেলে শিক্ষার্থীকে মাদ্রাসার রুম ঝাড়ু দিতে পাঠিয়ে দিয়ে, মেয়ে শিশু শিক্ষার্থীকে তার কোলের উপড়ে বসিয়ে অশ্লীল আচারণ করে। এসময় মাদ্রাসার পাশের বিল্ডিংয়ের কক্ষ থেকে একটি মেয়ে এদৃশ্য দেখে ফেলে। পরে শিক্ষক ঐ শিক্ষার্থীকে তার মাদ্রাসার বিশ্রাম কক্ষে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়।

এসময় শিশুটি চিৎকার করলে তাকে একটি ট্যাবলেট সেবন করিয়ে মুখের ভিতরে কাপড় ঢুকিয়ে দিয়ে আবারো যৌন নির্যাতন চালায়। পরক্ষনে কক্ষটি তালা দিয়ে অন্যত্র চলে যায় শিক্ষক শাহাদাৎ হোসেন। শিশুটি চিৎকার করলে অপর ছেলে শিক্ষার্থী ঐ কক্ষের তালা খুলে তাকে বের করে বাহিরে নিয়ে আসে।

এঘটনা জানাজানি হলে, স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা ভাংচুর চালায় এবং শিক্ষক শাহাদাৎ হোসেনের আইনানুগ দৃষ্টান্ত মূলক বিচারের দাবী জানান।

এবিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সংবাদ পেয়ে উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category