বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পাবনার সাঁথিয়ায় চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পাবনা জেলা প্রতিনিধি
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

পাবনা প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় উপজেলার চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ায় অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।

গত ২২ (জুলাই) সন্ধ্যায় সাথিয়া উপজেলার ভুলবাড়ীয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে জননী ডেকোরেটরের দোকানে তালা দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় জননী ডেকোরেটরের মালিক পক্ষের একজন নাম প্রকাশ না করার স্বার্থে জানান, ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র নেতা লালুর নির্দেশে দোকান বন্ধ করতে বলায় দোকান বন্ধ রাখা হয়। আরেক সুত্রে জানা যায়, বিএনপির ইউনিয়ন কমিটির সদস্য সচিব লালুর ছোট ভাই মিন্টু ছেলে পেলেদের মিষ্টি খাওয়ার কথা বলে জননী ডেকোরেটরের কাছে টাকা দাবি করে।

আরও পড়ুনঃ মানবতার কাজে কাজ করে যাচ্ছেন মোঃ ইকবাল মির্জা

এদিকে টানা কয়েকদিন দোকান বন্ধ থাকার কারণ এলাকাবাসী জানতে চাইলে, বিএনপি নেতা লালুর দোকান বন্ধ করে দেওয়ার খবর প্রকাশ পায়। এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি লালুকে উক্ত বিষয়ে চাপ দিতে থাকলে দোকান খুলে দিতে বলে , এ বিষয়ে জননি ডেকোরেটরের মালিক জানান, টানা ৫ দিন দোকান বন্ধ থাকার পর তাদের অনুমতিতেই দোকান খুলেছি, এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।

ভুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হেলাল উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি দোকান বন্ধ করার বিষয়টি শুনেছি, আমি সদস্য সচিবের সাথে কথা বলে বিষয়টি পরে জানাবো।

এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মী জানান, সাগর আওয়াল লালু ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, দীর্ঘদিন তার বিরুদ্ধে অর্থ ও নানা অনিয়ম থাকায় তাকে এবার কমিটিতে সভাপতি থেকে সদস্য সচিব করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান মৌখিকভাবে শুনেছি অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

 


More News Of This Category