রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম অবৈধ মাদক হেরোইনসহ জীবন ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের অপরাধ দমনে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত (১০ মার্চ) দুপুর ১১টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারোঘরিয়া বাজারে শিবগঞ্জ বিশ্বরোড সংলগ্ন অগ্রণী ব্যাংকের মোড় এলাকায় এক ব্যক্তি অবৈধ মাদক নিয়ে অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য র‍্যাবের আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এসময় বারোঘরিয়া বাজারের শিবগঞ্জ বিশ্বরোড সংলগ্ন অগ্রণী ব্যাংকের মোড়ের উত্তর-পশ্চিম পাশে সুজিত ডিজিটাল স্টুডিও সংলগ্ন ধৃত আসামির বসতবাড়ির দক্ষিণ পাশের প্রবেশ গেট থেকে জীবন ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। আটক জীবন ইসলাম (৪৫) বারোঘরিয়া ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম মৃত এনুপাল। র‍্যাব জানায়, ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category