রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline :
বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি। তানোরে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ৩১ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘গ্রান কুভা’ নামক জাহাজটি চট্টগ্রাম বন্দর এলাকায় এসে পৌঁছেছে। আমি আপনাকে সাংবাদিকতা, মানবাধিকার এবং দুর্নীতি প্রতিরোধের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারি। চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে তসবিহ’র দানা গলায় আটকে দেড় বছর বয়সী শি যতশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিক্ষা, সততা ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় মনোহরপুর ইউনিয়ন: চেয়ারম্যান পদে প্রফেসর মোঃ মঈনুল ইসলামের সম্ভাব্য প্রার্থিতায় জেগেছে উন্নয়নের স্বপ্ন। চট্টগ্রামের মীরসরাইয়ে বিগত সময়ের ধান্দাবাজ-সূবিদাবাজ ও চাঁদাবাজরা বহাল তবিয়তে থেকে চালিয়ে যাচ্ছে অপকর্ম। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত। মনোহরদীতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় ওসির গান পরিবেশন। সাংবাদিক সোলায়মান আলীর স্বরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত ।

৩১ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘গ্রান কুভা’ নামক জাহাজটি চট্টগ্রাম বন্দর এলাকায় এসে পৌঁছেছে।

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

সিঙ্গাপুর থেকে ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দর এলাকায় এসে পৌঁছেছে ট্যাংকার জাহাজ ‘গ্রান কুভা’।
জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
বন্দরের প্রক্রিয়া শেষ করে ২৬ মার্চ (বৃহস্পতিবার) রাতেই জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। এ’টি সহ চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আসার কথা রয়েছে আরো ৮২ হাজার টন ডিজেল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘৩১ মার্চের মধ্যে ৮০-৮২ হাজার টন ডিজেল আসবে।
এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে তিনটি পার্সেলের পাশাপাশি ভারতের এনআরএল থেকে পাইপলাইনে ৫-৭ হাজার টন ডিজেল আসবে।’
বন্দর সূত্রে জানা গেছে, হংকংকের পতাকাবাহী ট্যাংকার জাহাজ ‘গ্রান কুভা’ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর এলাকায় এসেছে। জাহাজটিতে ৩১ হাজার ২০৩ টন ডিজেল রয়েছে। ‘পিভিটি সোলানা’ নামের আরেকটি জাহাজ ৩১ মার্চ চট্টগ্রাম বন্দরে আসবে। পানামার পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসবে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি নিয়ে সংকট তৈরি হয়েছে। আর বাংলাদেশে ও এর প্রভাব পড়েছে।
জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দর অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানিবাহী জাহাজ বার্থিক ও খালাসে পূর্ণ সহযোগিতা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category