সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline :
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে:এমপি হেলাল। ইসলামী শিক্ষা কেন্দ্রে প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলন সম্মেলন সফলভাবে সম্পন্ন । গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পাতে পচা ডিম-মেয়াদোত্তীর্ণ রুটি।

তানোরে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব সংবাদদাতা

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার প্রধান বাজার গোল্লাপাড়া বাজারে ষড়যন্ত্র মূলক মিথ্যা ভাঙচুরের মামলা প্রত্যাহার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি অনুলিপি হিসেবে রাজশাহী এক আসনের এমপি অধ্যাপক মজিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী পুলিশ সুপার, সার্কেল পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ তানোর বরাবর প্রদান করা হয়। সূত্র মতে তানোর থানার পাশের তানোর কুঠিপাড়া গ্রামের সৎ বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন সহ অজ্ঞাত নামা ২০ থেকে ২৫ জনের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। সূত্র মতে এমন হিংসামূলক মিথ্যা মামলা করেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। আরো জানা যায় যে গত ২২/ ৩ /২০২৬ তারিখে বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের ডিজিটাল বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্ক অফিসে কুঠিপাড়া নিবাসী ভারসাম্যহীন পাগল মেহেদী হাসান ভাঙচুর করেন। ঐদিন ভাঙচুরের পরপরই পুলিশ সহ অনেক জনসাধারণ পাগল হাসানকে ভাঙচুর ঘটনাস্থলে দেখেন। সূত্র মতে ভাঙচুরের একদিন একদিন পরেই বরেন্দ্র কেবল নেট ওয়ার্ক অফিসের ম্যানেজার মাসুম শেখ বাদ দিবে তার থানায় মামলা দায়ের করেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন বিএনপি নেতা মিজানুর রহমানের বরেন্দ্র টিভি কেবল নেটওয়ার্কে পাগল হাসান ভাঙচুর করেন যা প্রমাণিত। কিন্তু বিএনপি নেতা মিজানুর রহমান রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা হরণামুলক জামাত নেতা আলহাজ্ব জালাল উদ্দিন সহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে মামলা করেন। মানববন্ধনে বক্তারা বলেন মামলাও শাস্তি হতে হলে নির্দিষ্ট ভাঙচুর কারী হাসানের শাস্তি হোক। কিন্তু নির্দোষ জালাল সহ অজ্ঞাত ব্যক্তিদের নামে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ভাংচুরের মামলা করা হয়েছে সেটি অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। বক্তারা আরো বলেন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন ষড়যন্ত্রমূলক মিথ্যা হরণামুলক মামলা কুঠিপাড়া নিবাসী সহ তানোরের সর্বস্তরের জনগণ কোনোভাবেই তা মেনে নিবেন না। আজকের এই মানববন্ধনে ও স্মারকলি প্রদানে কুটিপাড়া গ্রামবাসী সহ তানোর উপজেলার নারী পুরুষ সহ সর্বস্তরের অনেক জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত সকলেই আলহাজ্ব জালাল উদ্দিন সহ অজ্ঞাতনামা সকলের নামে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান কে আহ্বান জানান। সেইসাথে সকল প্রশাসনের কর্মকর্তাগণের প্রতি শ্রদ্ধা ভরে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে বিনীত অনুরোধ করেন।


More News Of This Category