
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
সিঙ্গাপুর থেকে ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দর এলাকায় এসে পৌঁছেছে ট্যাংকার জাহাজ ‘গ্রান কুভা’।
জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
বন্দরের প্রক্রিয়া শেষ করে ২৬ মার্চ (বৃহস্পতিবার) রাতেই জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। এ'টি সহ চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আসার কথা রয়েছে আরো ৮২ হাজার টন ডিজেল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘৩১ মার্চের মধ্যে ৮০-৮২ হাজার টন ডিজেল আসবে।
এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে তিনটি পার্সেলের পাশাপাশি ভারতের এনআরএল থেকে পাইপলাইনে ৫-৭ হাজার টন ডিজেল আসবে।’
বন্দর সূত্রে জানা গেছে, হংকংকের পতাকাবাহী ট্যাংকার জাহাজ ‘গ্রান কুভা’ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর এলাকায় এসেছে। জাহাজটিতে ৩১ হাজার ২০৩ টন ডিজেল রয়েছে। ‘পিভিটি সোলানা’ নামের আরেকটি জাহাজ ৩১ মার্চ চট্টগ্রাম বন্দরে আসবে। পানামার পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসবে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি নিয়ে সংকট তৈরি হয়েছে। আর বাংলাদেশে ও এর প্রভাব পড়েছে।
জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দর অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানিবাহী জাহাজ বার্থিক ও খালাসে পূর্ণ সহযোগিতা দিচ্ছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.