সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন।

Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের ফটিকছড়িতে মোট ১৬ কিলোমিটার খাল খননসহ দুটি বক্স কালভার্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

উদ্বোধনকালে সরোয়ার আলমগীর বলেন, খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল, যা কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করেছেন। ফটিকছড়িতেও আজ সেই কর্মসূচি শুরু কল্পে কাজের উদ্বোধন করা হলো।

সরোয়ার আলমগীর আরো বলেন, তারেক রহমানের সরকারকে সহযোগিতা করুন। ফটিকছড়িকে সিঙ্গাপুর নয়, একটি সমৃদ্ধিশালী ফটিকছড়ি উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে – নানুপুর ইউনিয়নে ফটিকছড়ি খাল (১০ কিলোমিটার), দাঁতমারা ইউনিয়নে মরাগজারিয়া ও তারাকো খাল (মোট ৪ কিলোমিটার), ভূজপুর ইউনিয়নে বারোমাসিয়া খাল (২ কিলোমিটার)। এছাড়া পূর্ব হাসনাবাদ গাঙেরকুল ব্রীজ সংলগ্ন সোনার খীল সড়কে দুটি বক্স কালভার্ট নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ১ কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূঁইয়া, সহকারী প্রকৌশলী তমাল দাস, উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা, শাহজাহান চৌধুরী শিফন চেয়ারম্যান, তৌহিদুল আলম মেম্বার, মো. সাইফুদ্দীন, একরামুল হক, মো. হানজালা, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন, মেসিসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

ফটিকছড়ি উপজেলার খাল খনন কর্মসূচী বিষয়ে চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বলেন, খান খনন কর্মসূচীকে আমরা স্বাগত জানাই, কিন্তু প্রকল্পের কাজ যথাযথ হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে। কৃষক ও কৃষির উন্নয়নে যেন প্রকল্পের সফলতা অর্জনে ভূমিকা পালন সে দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, প্রকল্পের কাজ নয় ছয় করে সম্পন্ন করে কৃষি উন্নয়নে বাধাগ্রস্ত করলে এর জবাব দিতে হবে এবং চরম মূল্য দিতে হবে।


More News Of This Category