বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি।

Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিয়েবাড়িকে কেন্দ্র করে রুবি আক্তার নামে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের নওগাঁও ভাঙ্গাপুল মুন্সিপাড়া গ্রামে ঘটে। আহত রুবি আক্তার ওই গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবি আক্তার তার উকিল শ্বশুর নুরজামানের ছেলের বিয়েতে অংশ নিতে যান এবং সেখানে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ১১টার দিকে একই এলাকার কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এর জের ধরে প্রতিপক্ষের লোকজন—রিয়াদ, রাশেদুল ইসলাম, সুজন ইসলাম, বুলেট ইসলাম, সিফাত ও শিহাব—দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে রুবি আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
খবর পেয়ে তার স্বামী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা


More News Of This Category