বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline :
ফেসবুক পোস্ট ঘিরে ভুল বোঝাবুঝি, সমঝোতায় সাংবাদিক-শিক্ষক ইউএনওর কার্যালয়ে বৈঠক; ভুল স্বীকার করে বিষয়টি আর না বাড়ানোর প্রতিশ্রুতি ফেসবুক পোস্ট ঘিরে ভুল বোঝাবুঝি, সমঝোতায় সাংবাদিক-শিক্ষক ইউএনওর কার্যালয়ে বৈঠক; ভুল স্বীকার করে বিষয়টি আর না বাড়ানোর প্রতিশ্রুতি শিক্ষকরাই পারেন জাতিকে পথ দেখাতে’ শাহরাস্তিতে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় ইউএনও মনিরা খাতুন ইয়াবা, অনলাইন জুয়া ও মাদক সেবনের বিরুদ্ধে আরপিএমপি তাজহাট থানার অভিযান—গ্রেফতার (০৬) জন। এসএসসিতে ১১৪৬ নম্বর, সাধারণ বৃত্তিতে শাহজাদি বিজ্ঞান বিভাগে জেলা-ভিত্তিক বৃত্তির তালিকায় শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পঞ্চগ্রাম আজিজুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই ১৫ হাজারের বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে BRAC-GUK চুক্তি স্বাক্ষর চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে

১৫ হাজারের বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে BRAC-GUK চুক্তি স্বাক্ষর

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

১৫ হাজারের বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে BRAC-GUK চুক্তি স্বাক্ষর

গাইবান্ধা প্রতিনিধি:

১৫ হাজারের বেশি বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা BRAC ও গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রধান কার্যালয়ে EARN প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে BRAC-এর পক্ষে BRAC Skills Development Programme-এর Training Management Expert জি. এম. রিয়াজুল ইসলাম এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর পক্ষে সমন্বয়কারী আফতাব হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্র্যাক EARN প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় গাইবান্ধা ও রংপুর জেলার চারটি উপজেলায় ১০৮টি Village Level Training Center (VLTC)-এর মাধ্যমে ১৫ হাজারের অধিক বেকার যুবক-যুবতীকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category