ইয়াবা, অনলাইন জুয়া ও মাদক সেবনের বিরুদ্ধে আরপিএমপি তাজহাট থানার অভিযান—গ্রেফতার (০৬) জন।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আরপিএমপি তাজহাট থানা পুলিশ ০৬ অক্টোবর ২০২৬ খ্রি: পৃথক অভিযান পরিচালনা করে ০৬ জন আসামিকে গ্রেফতার করে৷
(ক) ০৮ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার
তাজহাট থানাধীন ৩২নং ওয়ার্ডের সরেয়ারতল মামুন পার্কের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ০৮ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৮ গ্রাম) সহ ০১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি:
১। মোঃ আবুল কালাম (২৫)
পিতা—মোঃ সোনা মিয়া
মাতা—মোছাঃ হালিমা বেগম
সাং—সরেয়ারতল, থানা—তাজহাট, রংপুর মহানগর, রংপুর।
এ ঘটনায় তাজহাট থানার মামলা নং-০৪, তারিখ-০৬/১০/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
(খ) অনলাইন জুয়া খেলার সময় ০২ জন গ্রেফতার
তাজহাট থানাধীন কামারের মোড়স্থ জনৈক রতন কর্মকারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় ০২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপস সংবলিত একটি SAMSUNG M01 Android মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি:
১। মোঃ নাহিদ (২০)
পিতা—মোঃ নছির উদ্দিন
মাতা—মোছাঃ মুনিরা বেগম
সাং—আশরতপুর চিনিয়াপাড়া, থানা—তাজহাট, রংপুর মহানগর, রংপুর।
২। মোঃ ফুয়াদ হাসান ওরফে লিখন (১৯)
পিতা—মোঃ ফরহাদ আলী
মাতা—মোছাঃ ফাতেমা তুজ জোহরা
স্থায়ী ঠিকানা—সাং-চন্ডিপুর, থানা-পীরগাছা, জেলা-রংপুর।
বর্তমান ঠিকানা—সাং-সরেয়ারতল, থানা—তাজহাট, রংপুর মহানগর, রংপুর।
এ ঘটনায় তাজহাট থানার মামলা নং-০৫, তারিখ-০৬/১০/২০২৬ খ্রি., জুয়া প্রতিরোধ আইন, ২০১৬-এর ১৬/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
(গ) মাদক সেবনের অভিযোগে ০৩ জন গ্রেফতার
তাজহাট থানাধীন চিনিয়াপাড়া আব্দুর রাজ্জাক ছাত্রাবাসের নিচতলায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে ০৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক সেবনের কাজে ব্যবহৃত ০৩টি গ্যাস লাইট, ফুয়েল পেপার দ্বারা তৈরি ০১টি পাইপ এবং সাদা ও সবুজ রঙের ০২টি ছোট পাইপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা:
১। মোঃ লাজিম (২১)
পিতা—মৃত রফিকুল ইসলাম
মাতা—নিলুফা ইয়াসমিন
সাং—লারারপাড়া, থানা—উলিপুর, জেলা—কুড়িগ্রাম।
২। মোঃ রতন মন্ডল (২৮)
পিতা—মোঃ তারা মন্ডল
মাতা—রিতা বেগম
সাং—ধনশালা, থানা—পীরগঞ্জ, জেলা—রংপুর।
৩। মোঃ সুপ্ত (২৩)
পিতা—রুস্তম আলী
মাতা—মোছাঃ আছিয়া বেগম
সাং—তাজহাট মোল্লাপাড়া, থানা—তাজহাট, রংপুর মহানগর, রংপুর।
এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান।
অপরাধ প্রতিরোধ, মাদক ও জুয়া নির্মূল, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে।