বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline :
বাঁশখালীবাসীকে নিয়ে চসিক মেয়রের মন্তব্যে তোলপাড়, দুঃখ প্রকাশ চসিক মেয়রের ফেসবুক পোস্ট ঘিরে ভুল বোঝাবুঝি, সমঝোতায় সাংবাদিক-শিক্ষক ইউএনওর কার্যালয়ে বৈঠক; ভুল স্বীকার করে বিষয়টি আর না বাড়ানোর প্রতিশ্রুতি ফেসবুক পোস্ট ঘিরে ভুল বোঝাবুঝি, সমঝোতায় সাংবাদিক-শিক্ষক ইউএনওর কার্যালয়ে বৈঠক; ভুল স্বীকার করে বিষয়টি আর না বাড়ানোর প্রতিশ্রুতি শিক্ষকরাই পারেন জাতিকে পথ দেখাতে’ শাহরাস্তিতে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় ইউএনও মনিরা খাতুন ইয়াবা, অনলাইন জুয়া ও মাদক সেবনের বিরুদ্ধে আরপিএমপি তাজহাট থানার অভিযান—গ্রেফতার (০৬) জন। এসএসসিতে ১১৪৬ নম্বর, সাধারণ বৃত্তিতে শাহজাদি বিজ্ঞান বিভাগে জেলা-ভিত্তিক বৃত্তির তালিকায় শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পঞ্চগ্রাম আজিজুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই ১৫ হাজারের বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে BRAC-GUK চুক্তি স্বাক্ষর

শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই
​
মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমি কেনাবেচার ব্যবসায়িক লেনদেন ও পারিবারিক বিরোধের জের ধরে এবং নিয়মিত চাদা না দেওয়ায় জামাইকে ডেকে এনে পরিকল্পিতভাবে হামলা, মারধর করে মারাত্মক জখম এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন শশুরের বিরুদ্ধে।

গত ৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টার সময় জেলার ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ডস্হ ভালুকা বাজার পানের আরত ও সাব রেজিস্ট্রি অফিসের সামনে পাকা রাস্তায় এই ঘটনাটি ঘটেছে।

এই ঘটনায় স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিস ও বাজার এলাকায়সহ সর্বত্র ব্যাপক চঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গৌরিপুর এলাকার বাসিন্দা মোঃ বিল্লাল হোসেন (৩৬) দীর্ঘ দিন ধরে ভালুকা থানা এলাকায় জমি বেচাকেনার ব্যবসার করে ন।অভিযোগকারীর শ্বশুর মোঃ আঃ হাই (৫০) ইতিপূর্বে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জামাই বিল্লালের কাছ থেকে সর্বমোট ২ লক্ষ টাকা আদায় করেছেন। পরবর্তীতে প্রতি মাসে আরও ২ লক্ষ টাকা দাবি করে তিনি বিল্লালকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।
​
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্বশুর আঃ হাই ১০-১২ জন ভাড়াটে গুন্ডা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বিল্লাল হোসেনের পথরোধ করে পুনরায় ২ লক্ষ টাকা দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
​বিল্লাল উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে, শ্বশুর ও তার ভাড়াটেগুন্ডা বাহিনী লোহার রড, লাঠি-সোটা নিয়ে তার ওপর চড়াও হয়। এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও লাঠির আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ও বেদনাদায়ক জখম সৃষ্টি করা হয়।

একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে অভিযুক্ত ব্যক্তি তার বুকের ওপর উঠে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
​আহত বিল্লালের উপর হামলাকারীরা তার পকেটে থাকা জমি বেচাকেনার নগদ ২,২০,০০০ (দুই লক্ষ বিশ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত বিল্লালের ডাকচিৎকারে ​শুনে স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


More News Of This Category