সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

হাতীবান্ধায় ভোলারডাঙ্গা স্কুলের ওয়াশ ব্লক বেহাল, প্রাচীর না থাকায় ঝুঁকিতে শিক্ষার্থীরা।

Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

হাতীবান্ধায় ভোলারডাঙ্গা স্কুলের ওয়াশ ব্লক বেহাল, প্রাচীর না থাকায় ঝুঁকিতে শিক্ষার্থীরা।

লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভোলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওয়াশ ব্লকটি দীর্ঘদিন ধরে বিকল ও জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের একমাত্র ওয়াশ ব্লকটি নষ্ট থাকায় দাপ্তরিক কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা থাকলেও সীমানা প্রাচীর অর্ধেক থাকায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, ওয়াশ ব্লকের প্লাস্টার খসে পড়েছে এবং টিন ভেঙে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। অন্যদিকে, ব্যস্ত রাস্তার পাশে স্কুলটি হওয়ায় বাকি অর্ধেক সীমানা প্রাচীর না থাকায় টিফিনের সময় যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকেরা।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষকের ন্যূনতম স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা এবং বাচ্চাদের জীবনের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ওয়াশ ব্লক মেরামত ও বাকি প্রাচীর নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেন।


More News Of This Category