সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওমর আলী সরকার, দলীয় সমর্থনে জয়ের আশাবাদ

Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওমর আলী সরকার, দলীয় সমর্থনে জয়ের আশাবাদ

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৭ নম্বর হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ওমর আলী সরকার। দলীয় সমর্থন পেলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ওমর আলী সরকার জানান, দলীয় সমর্থন পেলে জনগণের ভালোবাসা ও ভোটে তিনি জয়ী হবেন—ইনশাআল্লাহ। নির্বাচিত হলে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও মাদক প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক, মানবিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বলেন, হলদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন নাগরিক সেবা থেকে পিছিয়ে রয়েছে। নির্বাচিত হলে চরাঞ্চলের মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি চর ও সমতলের মানুষের মধ্যে বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবেন।

রাজনৈতিক জীবনের বিষয়ে ওমর আলী সরকার জানান, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করেন।

পেশাগত জীবনে তিনি ভূমি জরিপের মাঠ পর্যায়ে মৌসুমি সরদার (আমিন) হিসেবে চাকরি করেছেন। ব্যক্তিজীবনে স্ত্রী, ছেলে-মেয়েসহ তার পরিবারে মোট সাত সদস্যের সংসার। এছাড়াও তিনি হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে হলদিয়া ইউনিয়নের সাধারণ ভোটার মিজানুর রহমান ও আব্দুর রহমান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট অনুষ্ঠিত হলে ওমর আলী সরকার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করেন।

প্রসঙ্গত, ৭ নম্বর হলদিয়া ইউনিয়নের আয়তন ১১৯ দশমিক ১৪ বর্গকিলোমিটার, যা প্রায় ৪৬ বর্গমাইল। ইউনিয়নটির বিস্তীর্ণ চরাঞ্চল ও সমতল এলাকার মানুষের ভোট আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে স্থানীয়দের ধারণা।


More News Of This Category