বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline :
বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,, বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- আমি আপনাদের সেবক হতে চাই, চেয়ারম্যান নয়’: মেহের উত্তরে লোকমান হোসেন মুন্সীর উন্নয়ন অঙ্গীকার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান।

সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা

Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এ. কে. এম. সোহেল রানা।

ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে মামলা, হামলা, ভয়ভীতি ও কারাবরণের মতো প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বারবার কারা নির্যাতনের শিকার হয়েও সংগঠনের প্রতি তাঁর অঙ্গীকার ও রাজনৈতিক সক্রিয়তা অব্যাহত রেখেছেন বলে দাবি তাঁর অনুসারীদের।

তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের পাশে থাকা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা তুলে ধরছেন সমর্থকরা। তাঁদের মতে, ত্যাগ, সাহস ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবেচনায় সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদের জন্য তিনি একজন যোগ্য প্রার্থী।

তবে চূড়ান্ত নেতৃত্ব নির্বাচনে সাংগঠনিক যোগ্যতা, ত্যাগ, সততা ও নেতাকর্মীদের আস্থার প্রতিফলন ঘটবে—এমন প্রত্যাশা তৃণমূলের।

বারবার কারা নির্যাতনের শিকার এই ছাত্রনেতাকে সভাপতি হিসেবে দেখতে চান তাঁর সমর্থকরা।


More News Of This Category