বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার।

Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।

গতকাল শনিবার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামে জনৈক স্বপন সর্দারের সেচ পাম্পের ঘরে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
বাদিনারপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাওন আকন্দ (২৩) এবং একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ নাইম ইসলাম (২২)।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় শাওন আকন্দ ও নাইম ইসলামকে আটক করা হলেও স্বপন সর্দার নামের অপর একজন কৌশলে পালিয়ে যায়।

আটককৃতদের দেহ তল্লাশি করে পুলিশ ২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনে ব্যবহৃত ২টি কলকি, ৭টি গ্যাস লাইটার, গাঁজা কাটায় ব্যবহৃত ৩টি কাঁচি ও কাটার, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাতুড়ি এবং ১টি সাইকেলের চেইন উদ্ধার করে।

থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। এছাড়াও এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তারা দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখত।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাঘাটা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category