বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সাংবাদিকদের ওপর কিশোর গ্যাং এর হামলা।

Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় অবৈধভাবে পুকুর খননের খবর সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল আনুমানিক ৫ টার দিকে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ৬৭ নম্বর বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবৈধভাবে পুকুর খনন করে বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে যান চারজন সাংবাদিক। তারা তথ্য সংগ্রহকালে স্থানীয় একদল কিশোর গ্যাং সদস্য তাদের কাজে বাধা দেয়।

এ সময় কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য আকাশ হোসেন (২৩), পিতা রশিদুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩-৪ জন সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও প্রদান করে।

 

দৈনিক জনতার খবর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি ভুক্তভোগী সাংবাদিক মো. রাজু ইসলাম জানান “আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছি। কিশোর গ্যাং আমাদেরকে হুমকি দিয়েছে, এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

 

ঘটনার পর তিনি বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইন-চার্জ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category