সরাইল উপজেলা কুট্রাপাড়ার জিহাদ হত্যার বিচারের দাবী তে মানববন্ধন অনুষ্ঠিত।
এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)
ব্রাক্ষণবাড়ীয়া জেলা সরাইল উপজেলা সদর ইউ পি কুট্রাপাড়ার মোঃ আজগর আলীর ছেলে জিহাদ (১৭), কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, সে কুট্টাপাড়া মোড়ের আরজু গ্যারেজে মোটর মেকানিকের কাজ করত।
গত শুক্রবার, ১০ জুলাই ২০২৬ রাত প্রায় ১০টার দিকে।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশে, খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকা, কুট্টাপাড়া মোড়।
দুর্বৃত্তরা জিহাদের বাম হাত ও বাম উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে সরাইল থানার টহল পুলিশের সহায়তা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ধারণা অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু
হয়েছে।
জিহাদের বাবা আজগর আলী বলেন “আমার ছেলে মাগরিবের পর আমাকে আনতে বের হয়েছিল। অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পাই। তার মোবাইল ফোনটিও ছিল না”।
জিহাদের বাবার বিশ্বাস পরিকল্পিতভাবে কেউ আমার ছেলেকে হত্যা করেছে”। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যা তা তদন্ত শেষে জানা যাবে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও আলামত জব্দ করা হয়েছে। একাধিক টিম কাজ করছে, দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।
১৭ বছরের জিহাদ বাবাকে আনতে গিয়ে আর ফিরল না ফিরতে হয়েছে লাশ হয়ে বাবা-মায়ের এই কান্না আসলে সহ্য করা যায় না।তাই তাদের সন্তানের হত্যার আসল আসামীদের গ্রেফতার করে সবোর্চ্চ শাস্তি দেওয়ার জন্য আকুল আবেদন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আর যেন এমন করে কোন মায়ের বুক খালি না হয়।