মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline :
শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান নজরুলের আদর্শ ও চেতনা আজও সংগ্রামের প্রেরণা: ত্রিশালের ইউএনও শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে গলাকাটা যুবক উদ্ধার বাদিয়াখালীতে চুরির আতঙ্ক, ভাঙারি গোডাউনে চোরাই মাল মজুতের অভিযোগ আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ – সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে নগদ সহায়তা রামু সদর কক্সবাজার জেলা। ০২ হাজার ০৫ শত ৮৮জন সদস্যকে ২৫ লক্ষ ৮৮ হাজার টাকা দিচ্ছে আশা, মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণও কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিবেদনে

শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান

Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান

​ শফিক বাবু / হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুর রহমান বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরেই নেতাকর্মীদের নিয়ে দেশে ফিরবেন। যারা বলেন শেখ হাসিনা ফিরবেন না, তারা সরকার এবং সাম্প্রদায়িক শক্তির এজেন্সি।খবর আইবিএননিউজ।
​গত ১ আগস্ট ২০২৬,শনিবার,দেশ-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি, সাহিত্যিক,লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সংগঠন “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ”-এর প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।
​যেকোনো সময়ে যেকোনো কিছু ঘটতে পারে উল্লেখ করে আবদুর রহমান বলেন, ৫ আগস্টের খেলা কে ঘুরিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনার স্বদেশ মাটিতে ফিরে আসার মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় বাংলার জনগণ।
​তিনি বলেন, ৭১ আমাদের গাইডলাইন, সেদিন যারা আওয়ামী লীগের সাথে ছিল আজও তারা আওয়ামী লীগের সাথে আছেন। এবার প্রতিশোধ আর প্রতিঘাতের প্রস্তুতি আমরা নিচ্ছি সেটাই হবে ৫ আগস্টের প্রতিশোধ।
​ট্রাম্পের দূতের সঙ্গে সাবের হোসেন চৌধুরীর বৈঠক সম্পর্কে আবদুর রহমান বলেন, এতে আহত হওয়ার মতো কিছু নেই।
​শেখ হাসিনা একজন স্ট্রাইকার তবে ডিসেম্বরে দেশে ফিরে আসার ঘোষণায় কারা কারা সহযোগী সেকথা কৌশলগত কারণে প্রকাশ করা যাবে না জানিয়ে তিনি আরও বলেন, ডিসেম্বরের আগেও ফিরতে পারেন নেত্রী। শেখ হাসিনা ফিরে আসার আগেই বদলে যাবে সব কিছু।
​শেখ হাসিনা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন তা খুবই প্রশংসনীয় উল্লেখ করে আবদুর রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় যেই বাংলাদেশ হারিয়ে গেছে এখন সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে এবং তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে বীরোচিত সংবর্ধনা দিয়ে বরণ করা হবে।
​সাংবাদিকদের দানব ইউনুস ও তারেকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবদুর রহমান বলেন, জনগণই হচ্ছে আমাদের মূল শক্তি। অতীতে অনেক কঠিন কঠিন প্রতিকূলতা পার করে এসেছি ইনশাআল্লাহ এখনও পারবো সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে।
​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুর রহমান বলেন, আমাদের ইতিহাস বলে আমরা সকল পরিস্থিতি মোকাবিলা করে ফিরেছি, ভবিষ্যতেও পারবো।
​নেত্রীর ফেরার বিষয়ে দলের প্রস্তুতি কেমন জানতে চাইলে আবদুর রহমান দৃঢ়ভাবে বলেন, দলের প্রস্তুতি অত্যন্ত ভালো, সারাদেশের নেতাকর্মীরা দিন গুনছেন নেত্রীর ফিরে আসার সময়ের দিকে।
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, নভেম্বরের মধ্যেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা বীরের বেশে দেশে ফিরবেন বাংলাদেশকে জঙ্গি ও সকল অপশক্তি থেকে রক্ষা করতে।
​তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যারা বিদেশে আছেন তাদের সবাইকে নিয়ে আমরা যথাসময়ে নেত্রীর আগেই বাংলাদেশে ফিরবো। কোনো অপশক্তি আমাদের রুখতে পারবে না বলেও জানান সিদ্দিকুর রহমান।
​তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গে আছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন।
​”স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ”-এর আহ্বায়ক সাংবাদিক মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক শফিক বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সর্বভারতের বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাবেক ব্যুরো প্রধান সুবীর ভৌমিক, অনুসন্ধানী সাংবাদিক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক তৌফিক মারুফ, গ্রীস শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জিএম তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সোমা ইসলাম,সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র), সাজেদা পারভীন সাজু, ওয়ারেছুন্নবী খন্দকার, আহমেদ রাসেল (যুক্তরাষ্ট্র), খোন্দকার তারেক রায়হান (যুক্তরাজ্য), এইচএম দুলাল, সাজ্জাদ হোসেন,জালাল উদ্দীন, সেলিনা আকতার জোছনা (যুক্তরাজ্য), শাহনাজ পারভীন এলিস, মৌসুমি আক্তার স্মৃতি, আবুল হাসান রুনু, ও আতাহার হাওলাদার প্রমুখ।


More News Of This Category