মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline :
শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান নজরুলের আদর্শ ও চেতনা আজও সংগ্রামের প্রেরণা: ত্রিশালের ইউএনও শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে গলাকাটা যুবক উদ্ধার বাদিয়াখালীতে চুরির আতঙ্ক, ভাঙারি গোডাউনে চোরাই মাল মজুতের অভিযোগ আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ – সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে নগদ সহায়তা রামু সদর কক্সবাজার জেলা। ০২ হাজার ০৫ শত ৮৮জন সদস্যকে ২৫ লক্ষ ৮৮ হাজার টাকা দিচ্ছে আশা, মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণও কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিবেদনে

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে নগদ সহায়তা রামু সদর কক্সবাজার জেলা। ০২ হাজার ০৫ শত ৮৮জন সদস্যকে ২৫ লক্ষ ৮৮ হাজার টাকা দিচ্ছে আশা, মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণও কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিবেদনে

Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে নগদ সহায়তা রামু সদর কক্সবাজার জেলা।
০২ হাজার ০৫ শত ৮৮জন সদস্যকে ২৫ লক্ষ ৮৮ হাজার টাকা দিচ্ছে আশা, মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণও

কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিবেদনে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের তাৎক্ষণিক স্বস্তি দিতে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার ১ লাখ ৬ হাজার ৫০২ সদস্যের হাতে এক হাজার টাকা করে নগদ প্রণোদনা তুলে দিচ্ছে সংস্থাটি। এ কর্মসূচির আওতায় মোট বিতরণ করা হচ্ছে ১০ কোটি ৬৫ লাখ ২ হাজার টাকা।
সোমবার কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা শাখায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
আশা জানিয়েছে, নগদ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সদস্যরা তাঁদের জমাকৃত সঞ্চয় শতভাগ উত্তোলনের সুযোগও পাবেন। দুর্যোগ-পরবর্তী সময়ে পরিবারগুলোকে দ্রুত ঘুরে দাঁড়াতে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আশার রামু রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করাই আমাদের উদ্দেশ্য। নগদ প্রণোদনার পাশাপাশি সুদমুক্ত পুনর্বাসন ঋণ ও সঞ্চয় উত্তোলনের সুযোগ তাঁদের নতুন করে ঘুরে দাঁড়াতে কার্যকর ভূমিকা রাখবে।”
সংস্থার তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার ১৫টি শাখার ৩৭ হাজার ৯৬৪ সদস্যের মধ্যে ৩ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রামু আঞ্চলিক কার্যালয়ের আওতায় ১২ হাজার ৪৯৪ সদস্য পাচ্ছেন ১ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকা। সোমরারে ০২ হাজার ০৫ শত ৮৮জন সদস্যকে ২৫ লক্ষ ৮৮ হাজার টাকা দিচ্ছে আশা, মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণও টাকা তুলে দেওয়া হয়।
আশা প্রায় ৪৭ বছর ধরে দেশের দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটির দাবি, দুর্যোগের সময় তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে নগদ সহায়তার পাশাপাশি সুদমুক্ত ঋণ ও সঞ্চয় উত্তোলনের সুযোগ চালু রাখা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।


More News Of This Category