মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline :
শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান নজরুলের আদর্শ ও চেতনা আজও সংগ্রামের প্রেরণা: ত্রিশালের ইউএনও শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান শেখ হাসিনা দেশে ফিরবেন না-এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি – আবদুর রহমান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে গলাকাটা যুবক উদ্ধার বাদিয়াখালীতে চুরির আতঙ্ক, ভাঙারি গোডাউনে চোরাই মাল মজুতের অভিযোগ আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ – সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে নগদ সহায়তা রামু সদর কক্সবাজার জেলা। ০২ হাজার ০৫ শত ৮৮জন সদস্যকে ২৫ লক্ষ ৮৮ হাজার টাকা দিচ্ছে আশা, মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণও কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিবেদনে

নজরুলের আদর্শ ও চেতনা আজও সংগ্রামের প্রেরণা: ত্রিশালের ইউএনও

Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নজরুলের আদর্শ ও চেতনা আজও সংগ্রামের প্রেরণা: ত্রিশালের ইউএনও

মোঃ আব্দুল কাদের,
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

“জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের মুক্তি, সাম্য ও ন্যায়ের চেতনায় উজ্জীবিত করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও নজরুলের বিদ্রোহী চেতনা মানুষকে সাহস ও প্রেরণা জুগিয়েছে।”
সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে নজরুল স্মৃতিকেন্দ্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট আয়োজিত ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) লতিফুল ইসলাম শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নজরুল গবেষক ও শিক্ষক অধ্যাপক ড. হাবিব-উল-মওলা (মওলা প্রিন্স)।
এ সময় কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।


More News Of This Category