মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Headline :
লালমনিরহাটে এসএসসি ও সমমানের পরিক্ষার ফলাফলে ব্যাপক ধস,জনমনে উঠেছে শিক্ষার মান নিয়ে প্রশ্ন। আহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট শিরোনাম- আমি নারী আন্তর্জাতিক রেমিট্যান্স যুদ্ধা সংসদের সদস‍্য সচিব এমএ রউফের তনয়া তাহরিন রানিছা রউফ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় অভিনন্দন হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গজারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি, ১৫ লাখ টাকার ডাকাতি মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি বাংলাদেশ: জুলাইয়ের আগে ও পরে ড. শেখ আকরাম আলী Hacked By Tempix 0day দি আরামকোর শিল্প অগ্নিনির্বাপণ কোম্পানির জাজান শোধনাগারের একটি স্থাপনায় লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাইবান্ধা জেলা প্রতিনিধি। পঞ্চগড়ে OMS ও ত্রাণের চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ৫,৭০০ মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টার

লালমনিরহাটে এসএসসি ও সমমানের পরিক্ষার ফলাফলে ব্যাপক ধস,জনমনে উঠেছে শিক্ষার মান নিয়ে প্রশ্ন। আহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে এসএসসি ও সমমানের পরিক্ষার ফলাফলে ব্যাপক ধস,জনমনে উঠেছে শিক্ষার মান নিয়ে প্রশ্ন।

আহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় লালমনিরহাট জেলায় মোট ১৮ হাজার ৪২৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১০ হাজার ৩৮ জন। জেলায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৪৮ শতাংশ। এ বছর জেলায় সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পেয়েছে ৬২৭ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছর লালমনিরহাটে সাধারণ এসএসসি পরীক্ষায় ১৩ হাজার ৪১৯ জন, দাখিলে ২ হাজার ৭৪৬ জন, এসএসসি ভোকেশনালে ২ হাজার ২১৪ জন এবং দাখিল ভোকেশনালে ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে সাধারণ এসএসসিতে ৭ হাজার ৫১০ জন কৃতকার্য হয়ে পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৯৭ শতাংশ। দাখিলে ১ হাজার ৩৯০ জন পাস করেছে, যার হার ৫০ দশমিক ৬২ শতাংশ। এসএসসি ভোকেশনালে ১ হাজার ১২৩ জন কৃতকার্য হয়েছে, পাসের হার ৫০ দশমিক ৭২ শতাংশ। আর দাখিল ভোকেশনালে ১৫ জন শিক্ষার্থী পাস করেছে, যার হার ৩০ দশমিক ৬১ শতাংশ।

জেলায় মোট ৬২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে সাধারণ এসএসসিতে ৫৬০ জন, দাখিলে ৩৭ জন এবং এসএসসি ভোকেশনালে ৩০ জন জিপিএ-৫ পেয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসন জানায়, মানসম্মত, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে কঠোর অবস্থানের ধারাবাহিকতায় এবারের ফলাফল এসেছে। তবে কাঙ্ক্ষিত পাসের হার কিছুটা সীমিত হওয়ায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক হয়নি, সেসব প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করা হবে।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে ফলাফল পর্যালোচনা করে ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।


More News Of This Category