মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline :
লালমনিরহাটে এসএসসি ও সমমানের পরিক্ষার ফলাফলে ব্যাপক ধস,জনমনে উঠেছে শিক্ষার মান নিয়ে প্রশ্ন। আহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট শিরোনাম- আমি নারী আন্তর্জাতিক রেমিট্যান্স যুদ্ধা সংসদের সদস‍্য সচিব এমএ রউফের তনয়া তাহরিন রানিছা রউফ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় অভিনন্দন হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গজারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি, ১৫ লাখ টাকার ডাকাতি মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি বাংলাদেশ: জুলাইয়ের আগে ও পরে ড. শেখ আকরাম আলী Hacked By Tempix 0day দি আরামকোর শিল্প অগ্নিনির্বাপণ কোম্পানির জাজান শোধনাগারের একটি স্থাপনায় লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাইবান্ধা জেলা প্রতিনিধি। পঞ্চগড়ে OMS ও ত্রাণের চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ৫,৭০০ মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টার

এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ৫,৭০০ মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টার

Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ৫,৭০০

মকবুল হোসেন,
সিনিয়র রিপোর্টার

সারাদেশের সাথে একযোগে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ ১০ আগস্ট সোমবার সকালে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ এবং মোট জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ৫,৭০০ জন।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এবছর মোট ১ লক্ষ ৯ হাজার ৬১৩ জন ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লক্ষ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্রসংখ্যা ৫৩ হাজার ৮৭৭ জন এবং ছাত্রীসংখ্যা ৫১ হাজার ১৫১ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট কৃতকার্য হয়েছে ৬০ হাজার ২৭৪ জন, এরমধ্যে ছাত্র সংখ্যা ২৮ হাজার ৩৭২ (৫২.৬৬ শতাংশ) এবং ছাত্রী সংখ্যা ৩১ হাজার ৯০২ (৬২.৩৭ শতাংশ) জন। মোট ৫ হাজার ৭০০ জন জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহের অধীনে মোট ১৮৮টি কেন্দ্রের ১ হাজার ৩৪৪টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বোচ্চ নেত্রকোনা জেলা থেকে ৬০.৪৯ শতাংশ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। বিভাগের ময়মনসিংহ জেলা থেকে ৫৭.৮০ শতাংশ, জামালপুর জেলা থেকে ৫৫.৬০ শতাংশ এবং শেরপুর জেলা থেকে ৫৫.৪১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শাখাভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭১.৮৭ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৪৬.১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৮.৯১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনস্থ চার জেলায় শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি এবং শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা মোট ৪টি। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ফলাফল প্রকাশের পরের দিন থেকে আগামী ৭ দিনের মধ্যে https://rescrutiny.eduboardresults.gov.bd ঠিকানায় (১১/০৮/২০২৬ – ১৭/০৮/২০২৬) অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।


More News Of This Category