বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline :
১১০ বছর পূর্তিতে বর্ণিল সাজে কারমাইকেল কলেজ নবীন-প্রবীণের মিলনমেলায় মুখর ক্যাম্পাস লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ শান্তি সম্প্রীতি এবং ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার এই আহ্বান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, জব্দ ৭ মোবাইল ফোন পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়। ঝালকাঠিতে ডেলটা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আসন্ন ইউপি নির্বাচনে ধর্মপাশা সদরের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে উন্নয়নের লক্ষে লড়তে চান বীর মুক্তিযোদ্ধার সন্তান সপ্না আক্তার। লালমনিরহাটে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ রংপুর রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, জব্দ ৭ মোবাইল ফোন

Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, জব্দ ৭ মোবাইল ফোন

বিভিন্ন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে চলছিল কার্যক্রম, বিকাশ-নগদে লেনদেনের তথ্য পেয়েছে ডিবি পুলিশ।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া পরিচালনা ও ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করে ডিবি পুলিশ। পরে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪), গোপাল চন্দ্র রায় (২৩), এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া খেলে আসছিলেন। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে Bee999, KG999, Joya777, Crickex, TK999.com ও Babu88.com-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায়।

এ ছাড়া মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের মাধ্যমে জুয়ার অর্থ লেনদেনের তথ্য-প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনলাইন জুয়ার বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।


More News Of This Category