মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline :
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়। ঝালকাঠিতে ডেলটা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আসন্ন ইউপি নির্বাচনে ধর্মপাশা সদরের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে উন্নয়নের লক্ষে লড়তে চান বীর মুক্তিযোদ্ধার সন্তান সপ্না আক্তার। লালমনিরহাটে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ রংপুর রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রেস বিজ্ঞপ্তি ​শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কোনো আপস নয়: ঢাকা-৪ এমপি দালাল-সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কাজ করছেন এমডি জামাল, দালালমুক্ত হাসপাতাল গড়ার উদ্যোগ আজ ১১০ বছর পূর্ণ করল ‘উত্তরের অক্সফোর্ড’ খ্যাত কারমাইকেল কলেজ ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই কলেজ বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী

লালমনিরহাটে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২

Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাট সদর উপজেলায় দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন— সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, কনস্টেবল মামুন ইসলাম, কনস্টেবল লিটন মিয়া এবং কনস্টেবল শাহনাজ আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে একটি ব্যাটারিচালিত রিকশা লালমনিরহাটের বড়বাড়ীর দিকে আসছিল। পথে আমতলা এলাকায় পৌঁছালে পাঁচ ব্যক্তি রিকশাটির গতি রোধ করে। এ সময় রিকশাচালকের সঙ্গে তাদের প্রথমে বাকবিতণ্ডা ও একপর্যায়ে মারামারি শুরু হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে রিকশাচালক এরশাদুল হক ও রফিকুল ইসলাম অপু (৩৫) নামের এক যুবককে আটক করলেও বাকি চারজন পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি জানিয়ে স্থানীয়দের মধ্য থেকে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবককে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। তারা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার দাবি জানান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা চড়াও হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত পাঁচ পুলিশ সদস্যকে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে রফিকুল ইসলামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামে, তিনি মৃত শওকত আলীর ছেলে। অন্যজন এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

ঠিক কী নিয়ে দুই পক্ষ বিরোধে জড়িয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া চারজনের বাড়ি সদর উপজেলার বড়বাড়ী এলাকায়। তাদের পরিচয় উদ্ধার ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, সরকারি কাজে বাধা দান এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


More News Of This Category