বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

লংগদুতে অগ্নি ক্ষতিগ্রস্থ ফরিদকে ঘরে হস্তান্তর করলেন “ছায়ানীড়, লংগদু “

Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
লংগদুতে অগ্নি ক্ষতিগ্রস্থ ফরিদকে ঘরে হস্তান্তর করলেন "ছায়ানীড়, লংগদু "

মোঃ এরশাদ আলী, রাঙামাটি প্রতিনিধি :

“মানবতার কল্যাণ,ঐক্যবদ্ধ মোরা ভ্রাতৃত্বের বন্ধনে” এই শ্লোগানকে বুকে ধারণ করে রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম বড়মাঠ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অসহায় বর্গাচাষি ফরিদ আলমের ঘরে নির্মাণ করে দিলেন লংগদু উপজেলা মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ” ছায়ানীড়, লংগদু” পরিবার।

২৮ জুন (শনিবার) বেলা ১১ টায় উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড় লংগদু” এর সিনিয়র সহ-সভাপতি, উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হক নেতৃত্বে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় গৃহহীন ফরিদ আলমকে তার জন্য নির্মিত ঘরটি হস্তান্তর করা হয়।

এসময়ে আরও উপস্থিত ছিলেন “ছায়ানীড় লংগদু” এর সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির আহমেদ, “হৃদয়ে ভাসান্যা আদম” এর প্রতিষ্ঠাতা মোঃ মহিউদ্দীন আজাদ, সিনিয়র সহ-সভাপতি- মোঃ এমরান হোসাইন, স্থায়ী কমিটির সদস্য- মোঃ মনির হাসান সহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবার এবং হৃদয়ে ভাসান্যা আদম-এর মানবিক স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য যে, উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ৬নং ওয়ার্ড বড়মাঠ গ্রামের বাসিন্দা মোঃ ফরিদ আলম একজন বর্গা কৃষক। তিন কিশোর, শিশু সন্তান নিয়ে তার অসহায় জীবন সংগ্রাম।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের লংগদু এর সদস্য সচিব আল আমিন ইমরান জানান, বিগত ২১ মার্চ/২৫ পবিত্র রমজান মাসে শিশু সন্তানদের ঘরে রেখে স্বামী-স্ত্রী দুজনে বর্গা কৃষি জমিতে কাজ করছিলেন।

এমতাবস্থায় হঠাৎ ঘরের চুলা হতে সৃষ্ট আগুনে বসত ঘরসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। গায়ের কাপড় ছাড়া কোন কিছুই ছিল না। ভাগ্যক্রমে সন্তানগুলো বেঁচে যায়। এমন পরিস্থিতিতে স্থানীয় মানবিক সংগঠন হৃদয়ে ভাসান্যা আদম, তাৎক্ষণিক অসহায় পরিবারটির পাশে দাঁড়ালে গৃহহীন পরিবারটি আশ্রয় নেয় প্রতিবেশী ইউপি সদস্য আনিছুর রহমান বাসায়।

আরও পড়ুনঃ নারীকে ঘরের দরজা ভেঙে ধ*/র্ষণ, আটক ৫

দীর্ঘ প্রায় আড়াই মাস পরিবারটি সেখানে আশ্রিত থাকেন। এসময়ে রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মুরশিদ দরিদ্র পরিবারটিকে নগদ ১০,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। যা সঞ্চিত রাখেন।

অসহায় বর্গাচাষি ফরিদ পূনরায় গৃহ নির্মাণ করার মত সমর্থ্য না থাকায় “হৃদয়ে ভাসান্যা আদম” এর প্রতিষ্ঠাতা এবং ছায়ানীড়,লংগদু পরিবারের সদস্য মহিউদ্দিন আজাদ অসহায় বর্গাচাষি ফরিদের গৃহ নির্মাণের জন্য মানবিক সহায়তার প্রস্তাব করলে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড় লংগদু” পরিচালনা পর্ষদে আলোচনা পর্যালোচনা করে অসহায় দরিদ্র পরিবারটির জন্য গৃহ নির্মাণে সহায়তার জন্য অবশিষ্ট ফান্ড গঠন করে।

অতঃপর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে ভাসান্যা আদম” এর সার্বিক তত্ত্বাবধানে গৃহহীন ফরিদ আলমের জন্য গৃহ নির্মাণ করা হয়।


More News Of This Category