রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

রাজবাড়ীর পাংশায় দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে

Update : সোমবার, ১৬ জুন, ২০২৫
রাজবাড়ী

রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিহাব মন্ডল ও হাসমত আলী নামে দুই যুবকের বিরুদ্ধে।রবিবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ২ শিক্ষার্থী বড় বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী।অভিযুক্ত সিহাব কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে ও হাসমত আলী একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ২ শিক্ষার্থী বলেন, আমরা স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নওড়া বনগ্রাম এলাকায় এলে সিহাব ও হাসমত আমাদের পথ রোধ করে এবং পকেট থেকে ব্লেড বের করে আমাদের ভয় দেখিয়ে পাশের পানের বরজের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবং এই বিষয় জানাজানি হলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।

আরও পড়ুনঃ ভিক্ষা নয়, সম্মানজনক জীবনের পথে প্রতিবন্ধী ফাতেমা

ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর পিতা বলেন, প্রকাশ্য দিবালোকে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে আমি থানায় মামলা করবো। ধর্ষণের শিকার অপর শিক্ষার্থীর মা বলেন প্রাইভেট শেষে মেয়ে বাড়িতে এসে কান্না করতে থাকে তখন তার কাছে কান্নার কারন জানতে চাইলে বিষয় টা বলেন এই ছোট বয়সে আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে আমি এর বিচার চাই।

স্থানীয় একাধিক মানুষ জানান এই অভিযুক্তরা এলাকায় বিভিন্ন বাজে কাজের সাথে জড়িত মাদক সেবন সহ নানা অপরাধ কর্মকান্ড তারা করে আসছে। এ দুজনের মধ্যে একজন ডাকাতি মামলায় জেল খেটে কিছুদিন আগেই বের হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিতে এসেছেন। অভিযোগের কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী


More News Of This Category