সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

যশোরের সামটায় আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে ভিডব্লিউবি কার্ডের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

যশোর প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের ভালনারেবল উইমেন বেনিফিট(ভিডব্লিউবি) এর আওতায় উপকারভোগী সাজেদা খাতুন ও সাবিকুন নাহার নামে দু মা মেয়ের কার্ডের চাউল উঠিয়ে গত ২ বছর ধরে আত্মসাত করে আসছে বলে অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের আওয়ামিলীগের সভাপতি লিয়াকত আলীর বিরুদ্ধে।

অভিযুক্ত লিয়াকত আলী সামটা গ্রামের সোয়ারাব আলী মুন্সির ছেলে। তিনি ৯ নং ওয়ার্ড সামটা আওয়ামীলীগের সভাপতি।

জানাগেছে,গত ২ বছর আগে অভিযুক্ত লিয়াকত আলী সামটা গ্রামের আসহায় গোলাম হোসেন গোপালের স্ত্রী সাজেদা খাতুন ও তার মেয়ে সাবিকুন নাহারের নামে দুটো ভিডব্লিউবি এর চালের কার্ড করে দেয়। যখন ই ওই কার্ডে তারা চাউল উঠিয়ে বাড়িতে নিয়ে আসে লিয়াকত তাদের কাছ থেকে অর্ধেক চাল নিজের জন্য নিয়ে নেয়।এভাবে গত দু বছর সে চাল এ অসহায় পরিবের চাল আত্মসাত করে আসছে।

রোববার ওই মা মেয়ের কাছ থেকে পূনরায় ৬ বস্তা চাল ছিনিয়ে নিলে তার প্রতিবাদ করলে স্থানীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্ত লিয়াকতের ঘরে তল্লাশি চালিয়ে ১২ বস্তা চাল উদ্ধার করে তাদের ফেরত দেয়। এ সময় জনতা ওই আওয়ামীগ নেতাকে আটক করে দৃষ্টান্তমূলক শান্তির জন্য আন্দোলন শুরু করলে পুলিশ জনতাকে শান্ত করে।

আরও পড়ুনঃ নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী

আওয়ামী লীগ নেতা লিয়াকতের স্ত্রী জানান, গোলাম হোসেন গোপালের স্ত্রী সাজেদা খাতুন ও তার মেয়ে সাবিকুন নাহার লিয়াকতের চাতালে কাজ করে আসছে কয়েক বছর ধরে তাদের কাছে লিয়াকত ৯০ হাজার টাকা পাবে বলে অভিযোগ করেছে লিয়াকতের স্ত্রী। সাত মাইল রাশেদের চাতাল থেকে অগ্রিম টাকা দিয়ে তাদেরকে চাতালে নিয়ে এসেছি। এখন টাকা না দেয়ার তালবাহানা করছে । আর এই নাটক সাজিয়েছে।

শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান,বিষয়টা বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক দ্বায়িত্ব। তার পর ও খবর পেয়ে পুলিশ পাঠিয়ে চাল উদ্ধার করে ওই অসহায় পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।এখন যদি এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের প্রশাসক বা ওই পরিবার থেকে থানাশ কোন অভিযোগ করে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


More News Of This Category