বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, সিনিয়র রিপোটারঃ
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, সিনিয়র রিপোটারঃ

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ ১০ আগস্ট রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

ময়মনসিংহ জেলায় ১৪ টি থানায় জুলাই ২০২৫ মাসে ৪০৯ টি, জুন ২০২৫ মাসে ৪৪৬ টি মামলা দায়ের হয়েছে ।

একই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা ও উপজেলা ভিত্তিক মাদকস্পটসমূহে নিয়মিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও অপহরণসহ চাঞ্চল্যকর বিষয়সমূহ নিয়ে সভায় আলোচনা ও পর্যালোচনা করা হয়।

আরও পড়ুনঃ ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক হত্যা মামলার আসামি গ্রেফতার

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে যে কাজ করে যাচ্ছে, এতে কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরো চেষ্টা বাড়াতে হবে। তিনি আরো বলেন, এই জেলার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে অবশ্যই আমাদের সকলের নিজ নিজ অবস্থান হতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতারুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।


More News Of This Category