রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ তারিখ রবিবার চাঁপাইনবাবগঞ্জ কোট চত্বরে সাংবাদিক জোহরুল ইসলাম এর সঞ্চালনায় জেলার সাংবাদিকগন মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন এসিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু , একাত্তর টেলিভিশন এর জেলা প্রতিনিধি রুকুনুজ্জামান, যায়যায়দিন প্রতিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা মুন্টুসহ উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক এসোসিয়েশন মহাসচিব শাহীন আকতার, মুনির হোসেন, মাহিদুল ইসলাম ফরহাদ,

আরও পড়ুনঃ ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক হত্যা মামলার আসামি গ্রেফতার

বদিউজ্জামাল রাজাবাবু, জাহাঙ্গীর আলম, মুসা মিয়া, মেহেদী হাসান প্রমুখ।গাজীপুরে চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে মানুষের লোকালয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক বৃন্দরা ।

দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনা ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক মো.আসাদুজ্জামান তুহিনকে (৩৮)গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে। চান্দনা চৌরাস্তা এলাকায় সপরিবারে বসবাস করতেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে উপস্থিত সাংবাদিকগণ বক্তব্যে অত্বর্তিকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার টাইব্রুনারের মাধ্যমে রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক কিন্ত আজ সাংবাদিক বৃন্দরা হত্যার শিকার ও নির্যাতনের শিকার হচ্ছে, আর কোন সাংবাদিক যেন জীবন দিতে না হয়। নয়লে সাংবাদিক মহল রাস্তায় নামতে বাধ্য হবেন।


More News Of This Category