রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহে ‘গ্রাম আদালত’ সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা

Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
ময়মনসিংহে ‘গ্রাম আদালত’ সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে ব্যাপক আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার ( ১৮ জুন ২০২৫) সকাল থেকে দিনব্যাপী “জেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) লুৎফুন নাহার, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার।

কর্মশালায় অংশগ্রহণকারীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ‘সমন্বিত প্রচার কৌশল’ বিষয়ে গ্রুপ ওয়ার্ক করেন। তারা মাঠপর্যায় আলোচনায় মাইকিং, উঠান বৈঠক, স্কুল-কলেজে সচেতনতামূলক সেশন, সামাজিক মাধ্যম ভিডিও বার্তা, এবং ধর্মীয় উপদেশের মাধ্যমে সচেতনতা তৈরি করার নানা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।

বক্তাদের বক্তব্য,বক্তারা সবাই একমত, গ্রাম আদালতে আইনজীবীর প্রয়োজন আছে এমন বার্তা স্পষ্টভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যাতে দরিদ্র ও প্রান্তিক জনগণ ভয় বা উচ্চ খরচ চিন্তা না করে সহজেই ন্যায়বিচারে পৌঁছাতে পারেন।

জেলা প্রশাসক মুফিদুল আলম কর্মশালার বলেন,মাত্র ২০ টাকা খরচে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি সম্ভব — এ সুযোগ যদি সঠিকভাবে জনগণের মাঝে পৌঁছে দেওয়া যায়, তবে তারা দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পাবে।”

আরও পড়ুনঃ উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে বিএনপির সাবেক নেতা আলমগীর বসুনিয়া গ্রেফতার

কর্মশালাটি গ্রাম আদালতের বিষয়টিকে জনগণের কাছে জনপ্রিয় করতে এবং স্থানীয় প্রশাসনের মাসালটির অংশ হিসেবে কার্যকর প্রচার ব্যবস্থা গড়ে তুলতে পরিকল্পিত। অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন, এই উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধা সহজে জনমনে প্রতিষ্ঠিত হবে, যা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করবে।

দিনব্যাপী কর্মশালার মাধ্যমে পরিকল্পিত প্রচার কৌশল গ্রহণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে জনসচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়া হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলম এ কর্মশালাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন, যা গ্রাম আদালতের মাধ্যমে জনগণের কাছে সহজ ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


More News Of This Category