বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে বিএনপির সাবেক নেতা আলমগীর বসুনিয়া গ্রেফতার

Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে বিএনপির সাবেক নেতা আলমগীর বসুনিয়া গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে আলমগীর বসুনিয়া (৫৮) নামের বিএনপির এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে তাকে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজার এলাকা থেকে আলমগীর বসুনিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্রে জানা গেছে, আলমগীর বসুনিয়া থেতরাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ আব্দুল জলিলের পক্ষে নৌকা প্রতীকের প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নৌকা প্রতীকের প্রচার ও ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতেও দেখা যায় তাকে।

এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। চলতি বছরের ২৬ মে থেতরাই ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলে, তাতে আলমগীর বসুনিয়াকে সদস্য সচিব করা হয়।

আরও পড়ুনঃ ডা: জোবায়দা রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানালেন জলঢাকা উপজেলা বিএনপির সাধরন সম্পাদক মইনুল ইসলাম ভাই

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ভিডিও ভাইরাল হলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ১ জুন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলমগীর বসুনিয়াকে সদস্য সচিব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, “আলমগীর বসুনিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কারও মন্তব্য পাওয়া যায়নি।


More News Of This Category