বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ডা.আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ডা.আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ দুলাল সরকার, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

রবিবার (২৯ জুন) সকাল ১০টায় বালুয়াকান্দি ডা. আব্দুল গফফার স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক।

অনুষ্ঠানের শুরুতে এডহক কমিটির নতুন সভাপতি আ.ক.ম. মোজাম্মেল হককে শিক্ষার প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্টদের সাথে পরিচয় করে দেয়া হয়। দায়িত্ব বুঝে নিয়ে তিনি বলেন, ‘ শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাবো আমি। এর পাশাপাশি শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতে আমি সদা সচেষ্ট থাকবো। সবাই মিলে মিশে কাজ করলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো’।

আরও পড়ুনঃ লংগদুতে অগ্নি ক্ষতিগ্রস্থ ফরিদকে ঘরে হস্তান্তর করলেন “ছায়ানীড়, লংগদু “

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুব আলম খান, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানউদ্দিন ভূঁইয়া, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু,

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খন্দকার জালাল রিমু, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিহিন উল্লাহ মিহিন, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহিরুল হক খান রিটু, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফুয়াদ মৃধা প্রমুখ।


More News Of This Category