বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মুন্সিগঞ্জে তিন সন্তানকে রেখে প্রেমিক নাজমুলের সঙ্গে উধাও গৃহবধূ, থানায় জিডি।

Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ দুলাল সরকার গজারিয়া মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর এলাকা থেকে মৌরিতা জাহান (২৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামী নাছির শেখ মুন্সিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নাছির শেখ (৪৫) জানান, গত রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পঞ্চসার ইউনিয়নের কাশিপুর রাস্তার মোড় সংলগ্ন এলাকা থেকে তার স্ত্রী মৌরিতা জাহান নিখোঁজ হন। ওই সময় তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। মৌরিতার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। হঠাৎ করে তিন সন্তানকে রেখে তার এভাবে চলে যাওয়ায় পরিবারে উদ্বেগ ও অস্থিরতা দেখা দেয়।

নাছির শেখ আরও অভিযোগ করেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন একটি গার্মেন্টসে কাজ করতেন। সেখানে একই এলাকার যুবক নাজমুল হাসানের সঙ্গে তার পরিচয় হয়। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বিভিন্ন মাধ্যমে পরিবার জানতে পারে, মৌরিতা নাজমুল হাসানের সঙ্গে ঢাকার পোস্তগোলা এলাকায় তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মৌরিতাকে ফিরিয়ে আনেন।

বাড়িতে ফিরিয়ে আনার পর কয়েকদিন তিনি স্বাভাবিকভাবে সংসার করছিলেন বলে দাবি পরিবারের। তবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর আবারও তিনি নাজমুল হাসানের সঙ্গে চলে যান বলে অভিযোগ করেন নাছির শেখ।

স্বামীর দাবি, পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রী নাজমুল হাসানের সহযোগিতায় ঘর থেকে প্রায় ৪ লাখ টাকা নগদ ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন।

বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। যে ব্যক্তি তাদের দুজনকে ধরিয়ে দিতে পারবেন, তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

এ ঘটনায় মুন্সিগঞ্জ থানায় জিডি করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে। তিন সন্তানকে রেখে একাধিকবার এভাবে চলে যাওয়ার ঘটনায় পরিবার ও স্বজনরা চরম বিব্রতকর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।


More News Of This Category