রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

মিশরে বাংলাদেশি যুবকের মর্মান্তিক আত্মহত্যা: ব্যবসায় ধস, দুঃসহ চাপ, বিদায়ী চিঠিতে রাজনৈতিক ক্ষোভ

জাহেদুল ইসলাম আল রাইয়ান, মিশরঃ 
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

জাহেদুল ইসলাম আল রাইয়ান, মিশরঃ

মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র রিয়াজ উদ্দিন আত্মহত্যা করেছেন। বুধবার, ৯ জুলাই কায়রোর আব্দু বাসা এলাকায় নিজের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার সময় রিয়াজের স্ত্রী সন্তানকে নিয়ে কায়রোর দাররসা এলাকায় একটি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন। বাসায় একা থাকার সুযোগে রিয়াজ আত্মহত্যা করেন।

রিয়াজ উদ্দিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মিশরে ডলার লেনদেন, হুন্ডি এবং “মিশর টু বাংলাদেশ” আমদানি-রপ্তানিনির্ভর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি আজহার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন।

আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড নোট রেখে যান। ওই চিঠিতে তিনি দাবি করেন—রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ও ব্যাংকিং জটিলতা এবং আমদানি-রপ্তানিতে সমস্যা সৃষ্টি হয় এর কারণে তার ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি ৩ কোটি টাকা ঋণগ্রস্ত হন। এ পরিস্থিতির জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন।

আরও পড়ুনঃ মুহাম্মাদ (ﷺ): মানুষ, নবী এবং রাসূল হিসেবে এক সত্তা

মৃত্যুর পর রিয়াজের মরদেহ এখনো কায়রোতে তার বাসায় রয়েছে। মিশরীয় পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সুইসাইড নোট ও পারিপার্শ্বিক প্রমাণ সংগ্রহ করছে।

মৃত্যুর আগে স্ত্রীকে দেওয়া বার্তায় রিয়াজ অনুরোধ জানিয়েছিলেন, যদি মিশরেই তার মৃত্যু হয়, তবে যেন তাকে সেখানেই দাফন করা হয়। তবে বাংলাদেশে থাকা তার পরিবার ও আত্মীয়স্বজন মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ এলাকায় দাফনের দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রিয়াজ উদ্দিনের আকস্মিক এই মৃত্যুর খবরে মিশরে অবস্থানরত বাংলাদেশি ছাত্র ও প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

লেখক ও কলামিস্ট, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো,মিশর


More News Of This Category