বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগ’লিত ম’রদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা

Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ মোসেলিম মিয়া

লালমনিরহাট সদর উপজেলার চরগোকুন্ডা ও রংপুরের কাউনিয়া উপজেলার সীমান্তবর্তী তিস্তা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগ’লিত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি ম’রদেহ ভাসতে দেখে লালমনিরহাট সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম’রদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃ’ত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৮ বছর হতে পারে। তার পরনে ছিল বাদামী রঙের টি-শার্ট। এছাড়া মুখে দাড়ি ও গোঁফ রয়েছে। ম’রদেহটি অর্ধগ’লিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, উদ্ধার হওয়া ম’রদেহটি বেশ কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। অর্ধগ’লিত অবস্থায় থাকায় পরিচয় শনাক্তে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। তবে পরিচয় শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও জানান, মৃ’ত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ম’রদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে হাসপাতালের ম’র্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃ’ত্যু (ইউডি) মা’মলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, পুলিশ জানিয়েছে, সংবাদ লেখা পর্যন্ত মৃ’ত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে অথবা ম’রদেহটির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।


More News Of This Category