রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মহাদেবপুরে বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

 মো. জুয়েল মন্ডল
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টা, প্রধান শিক্ষক, সভাপতিসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে জয়পুর ডাঙ্গাপাড়া কলাবাগান মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগনসহ ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, অত্র বিদ্যালয়টি ১৯৬৩ সালে জুনিয়র বিদ্যালয় হিসেবে এবং ১৯৭২ সালে জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

আরও পড়ুনঃ উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ

অত্র বিদ্যালয়ের নামীয় খতিয়ানভুক্ত সম্পত্তি প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয় কর্তৃপক্ষ বর্গাচাষে ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় কতিপয় অবৈধ দখলদার অবৈধভাবে উক্ত সম্পত্তি দখলের চেষ্টা করছে। শুধু তাই নয়, তারা বর্গাদারদের কাছ থেকে জোরপূর্বক ফসল আদায় করে অর্থ আত্বসাৎ এবং সভাপতি ও প্রধান শিক্ষকসহ বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।

গ্রামবাসী, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বিদ্যালয়ের সম্পত্তি রক্ষার স্বার্থে সভাপতি সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মো. আইনুল হক, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, খাজুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আকরামুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ¦ আফজাল হোসেন, প্রাক্তন সদস্য মোজাম্মেল হক, আলহাজ¦কামরুল হাসান, মিজানুর রহমান প্রমূখ।

 


More News Of This Category